ঢাকা    বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ ২৬ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সংসদে প্রধানমন্ত্রীর কাজের প্রশংসা করলেন এমপি হানজালা

জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব, কাজের ধরন ও দেশের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গির প্রশংসা করেছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহমাদ হানজালা।তিনি বলেন, দেশের উন্নয়নে প্রধানমন্ত্রীর প্রচেষ্টা, পরিশ্রম ও দায়িত্ববোধ দেখে তারা অনুপ্রাণিত হচ্ছেন। একই সঙ্গে প্রধানমন্ত্রীর চিন্তাধারা ও বার্তা যেন তৃণমূল পর্যায়ের মানুষের কাছে আরও কার্যকরভাবে পৌঁছে, সে বিষয়ে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রীর উদ্দেশে এসব কথা বলেন এমপি হানজালা।তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবে দেশের জন্য কাজ করছেন এবং যে মনোভাব নিয়ে দায়িত্ব পালন করছেন, তা আগে এভাবে দেখা যায়নি।[BANGVIEWS-POST:5505]সাঈদ উদ্দিন আহমাদ হানজালা বলেন, প্রধানমন্ত্রীর দেশের প্রতি ভালোবাসা, প্রচেষ্টা ও পরিশ্রম তাদেরও অনুপ্রাণিত করছে।তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর যে চিন্তাধারা ও লক্ষ্য রয়েছে, তা হয়তো এখনো তৃণমূলের অনেক মানুষের কাছে পুরোপুরি পৌঁছায়নি। এর কারণে বিভিন্ন ক্ষেত্রে অন্যায় ও অনিয়মের সুযোগ তৈরি হতে পারে।এ সময় তিনি প্রধানমন্ত্রীর কাছে জানতে চান, তাঁর বার্তা ও পরিকল্পনা তৃণমূল পর্যায়ে আরও কার্যকরভাবে পৌঁছে দিতে কী ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে। জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহমাদ হানজালার প্রশ্নটি তাঁর কাছে পুরোপুরি পরিষ্কার নয়। তিনি বিষয়টি লিখিতভাবে জানালে প্রস্তুতি নিয়ে বিস্তারিত উত্তর দেওয়ার কথা জানান।

সংসদে প্রধানমন্ত্রীর কাজের প্রশংসা করলেন এমপি হানজালা