ঢাকা    শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ ২৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই সরোয়ার আলমগীরের

চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরকে দায়িত্ব পালন থেকে বিরত রাখার আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন আপিল বিভাগ। ফলে আপাতত সংসদ সদস্য হিসেবে তার দায়িত্ব পালনে কোনো বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।বুধবার (২৯ জুলাই) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী ছিলেন সরোয়ার আলমগীর। গত ৯ জুলাই হাইকোর্ট তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। ওই রায় স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেন একই আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ নুরুল আমিন।[BANGVIEWS-POST:2712]আবেদনে হাইকোর্টের রায় স্থগিত করার পাশাপাশি মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরোয়ার আলমগীরকে জাতীয় সংসদের অধিবেশনে যোগ দেওয়া ও সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন থেকে বিরত রাখার নির্দেশনা চাওয়া হয়েছিল।এর আগে রিটার্নিং কর্মকর্তা সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। তবে ঋণখেলাপির অভিযোগ তুলে নির্বাচন কমিশনে আপিল করেন জামায়াত প্রার্থী মুহাম্মদ নুরুল আমিন। শুনানি শেষে গত ১৮ জানুয়ারি নির্বাচন কমিশন সরোয়ারের মনোনয়নপত্র বাতিল করে।ইসির সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন সরোয়ার আলমগীর। প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করে তার মনোনয়নপত্র গ্রহণ ও নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে নির্দেশ দেন।[BANGVIEWS-POST:2693]ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন নুরুল আমিন। গত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ তাকে আপিলের অনুমতি দিয়ে নির্বাচনের ফল প্রকাশ স্থগিত রাখার নির্দেশ দেন। পরবর্তী সময়ে আপিল নিষ্পত্তি করে বিষয়টি দ্রুত চূড়ান্ত করতে হাইকোর্টকে নির্দেশ দেওয়া হয়।শুনানি শেষে গত ৯ জুলাই হাইকোর্ট সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। এরপর নির্বাচন কমিশন তাকে চট্টগ্রাম-২ আসনের নির্বাচিত সংসদ সদস্য হিসেবে গেজেটভুক্ত করে।তবে সর্বশেষ আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দেওয়ার অর্থ এর বিষয়বস্তু নিয়ে আপিল বিভাগ চূড়ান্ত রায় দেননি। বর্তমান অবস্থায় সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনের ওপর কোনো অন্তর্বর্তী নিষেধাজ্ঞা নেই।

এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই সরোয়ার আলমগীরের