ঢাকা    রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

লঘুচাপ দুর্বল হলেও চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি ধীরে ধীরে দুর্বল হয়ে বর্তমানে ভারতের উত্তর উড়িষ্যা, বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অঞ্চলে সাধারণ লঘুচাপ হিসেবে অবস্থান করছে। তবে এর প্রভাব পুরোপুরি কাটেনি বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।শুক্রবার (১৭ জুলাই) প্রকাশিত আবহাওয়া সতর্কবার্তায় বলা হয়, লঘুচাপটি দুর্বল হয়ে গেলেও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্য এখনও বিদ্যমান রয়েছে। এর ফলে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।এ পরিস্থিতিতে দেশের চারটি সমুদ্রবন্দর—চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।[BANGVIEWS-POST:1978]এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচল করতে পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদরা জানিয়েছেন, সমুদ্র এলাকায় বিরূপ আবহাওয়ার কারণে নৌযান ও মাছ ধরার ট্রলারগুলোকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। পরিস্থিতির পরিবর্তন হলে পরবর্তী আবহাওয়া বুলেটিনে নতুন নির্দেশনা জানানো হবে।

লঘুচাপ দুর্বল হলেও চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল