সব ধরনের নৌযানের জন্য সমুদ্রপথ খুলে দিল কাতার
কাতারের জলসীমায় সব ধরনের জাহাজ ও নৌযান চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়েছে। রোববার (২৬ জুলাই) থেকে সব ধরনের সামুদ্রিক কার্যক্রম পুনরায় চালুর ঘোষণা দিয়েছে দেশটির পরিবহন মন্ত্রণালয়।মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বাণিজ্যিক জাহাজসহ সব ধরনের নৌযান এখন স্বাভাবিকভাবে চলাচল করতে পারবে।জাহাজ ও নৌযানের মালিক, পরিচালনাকারী এবং ব্যবহারকারীদের বিদ্যমান সামুদ্রিক আইন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। প্রতিটি যাত্রায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতেই এ নির্দেশনা দেওয়া হয়েছে।[BANGVIEWS-POST:2537]এর আগে মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে কাতারের জলসীমায় নৌযান চলাচলে সাময়িক বিধিনিষেধ আরোপ করা হয়েছিল।নতুন ঘোষণার মাধ্যমে দেশটির জলসীমায় সব ধরনের নৌযান চলাচল ও সামুদ্রিক পরিবহন কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরল।