ঢাকা    শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ ৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ট্রাম্পের স্বাক্ষর ‘মূল্যহীন’, বললেন ইরানের সর্বোচ্চ নেতা

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ওয়াশিংটনকে এমন শিক্ষা দেওয়া হবে, যা তারা কখনো ভুলতে পারবে না। একই সঙ্গে যুদ্ধ বন্ধে হওয়া সমঝোতা লঙ্ঘনের অভিযোগ তুলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরকে ‘মূল্যহীন’ বলে মন্তব্য করেছেন তিনি।শনিবার (১৮ জুলাই) রাতে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে খামেনির একটি লিখিত বিবৃতি পাঠ করা হয়। বিবৃতিতে তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র বারবার চুক্তি লঙ্ঘনের মাধ্যমে নিজেদের প্রকৃত অবস্থান প্রকাশ করেছে।[BANGVIEWS-POST:2080]বর্তমান মার্কিন পররাষ্ট্রনীতি হুমকি ও জবরদস্তির ওপর নির্ভরশীল বলেও অভিযোগ করেন খামেনি। যুক্তরাষ্ট্রের আচরণকে তিনি প্রতারণামূলক, অযৌক্তিক ও অবিশ্বাসযোগ্য হিসেবে উল্লেখ করেন।ইরানের সর্বোচ্চ নেতা বলেন, তেহরান ও তার আঞ্চলিক মিত্ররা যুক্তরাষ্ট্রকে কঠোর জবাব দেবে। চলমান পরিস্থিতিতে দেশের জনগণ এবং সব স্তরের মধ্যে জাতীয় ঐক্য বজায় রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও জনগণের প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। তাঁর মতে, বর্তমান সংকট মোকাবিলায় অভ্যন্তরীণ বিভেদ এড়িয়ে জাতীয় ঐক্য ধরে রাখাই হবে ইরানের বিজয়ের চাবিকাঠি।[BANGVIEWS-POST:2072]গত মাসে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় ডোনাল্ড ট্রাম্প এবং মাসুদ পেজেশকিয়ান যুদ্ধ বন্ধে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছিলেন। পরে যুক্তরাষ্ট্র ও ইরান পরস্পরের বিরুদ্ধে শর্ত লঙ্ঘনের অভিযোগ তোলে। এর পরিপ্রেক্ষিতে সমঝোতাটি কার্যত বাতিল হয়ে যায়।

ট্রাম্পের স্বাক্ষর ‘মূল্যহীন’, বললেন ইরানের সর্বোচ্চ নেতা