ঢাকা    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ ১৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সদর হাসপাতালে সিসিইউ চালু হলে মৃত্যুহার কমবে: ডা. জুবাইদা

দেশের সদর হাসপাতালগুলোতে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট চালু করা গেলে গুরুতর রোগীদের মৃত্যুহার কমানো সম্ভব বলে মন্তব্য করেছেন ডা. জুবাইদা রহমান। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট।বুধবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সোসাইটি অব ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন আয়োজিত জাতীয় কনফারেন্সে তিনি এ মন্তব্য করেন।[BANGVIEWS-POST:1000]ডা. জুবাইদা রহমান বলেন, দেশের ৮০ থেকে ৯০ শতাংশ ক্রিটিক্যাল কেয়ার ইউনিট রাজধানীকেন্দ্রিক। এতে প্রান্তিক এলাকার মানুষ জরুরি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। সঠিক পরিকল্পনা ও বাস্তবায়নের মাধ্যমে সারা দেশে সিসিইউ সেবার পরিসর বাড়ানো সম্ভব।তিনি বলেন, দীর্ঘদিনের অবহেলায় দেশের হাসপাতালগুলোর ক্রিটিক্যাল কেয়ার ব্যবস্থা দুর্বল অবস্থায় রয়েছে। সিসিইউ না থাকায় গুরুতর অবস্থায় অনেক প্রান্তিক রোগী প্রাণ হারাচ্ছেন। সদর হাসপাতালগুলোতে এই ইউনিট চালু করা গেলে এমন মৃত্যু কমানো সম্ভব হবে।অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, চিকিৎসাব্যবস্থার সম্প্রসারণ এবং চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতে সরকার কাজ করছে। চিকিৎসকদের নিরাপত্তার জন্য চলতি মাস থেকেই হাসপাতালে আনসার নিয়োগ শুরু হবে বলে জানান তিনি।[BANGVIEWS-POST:997]সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ৫৬ বছরের ইতিহাসে স্বাস্থ্যখাত দ্বিতীয় সর্বোচ্চ বাজেট পেয়েছে। সরকার মানুষের স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।কনফারেন্সে বক্তারা চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে সবার সমন্বিত সহযোগিতার ওপর গুরুত্ব দেন।

সদর হাসপাতালে সিসিইউ চালু হলে মৃত্যুহার কমবে: ডা. জুবাইদা