ঢাকা    বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ ২৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পুলিশের জনআস্থা বহাল রাখা ও বাড়ানোই মূল চ্যালেঞ্জ: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশের ওপর জনগণের আস্থা কতটুকু ফিরেছে বা প্রতিষ্ঠিত হয়েছে, তার বিচার জনগণই করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, পুলিশের প্রতি জনগণের ইতিমধ্যে আস্থা তৈরি হয়েছে এবং সেই অর্জিত আস্থা বহাল রেখে তা আরও সুদৃঢ় করাই বর্তমান সরকারের অন্যতম প্রধান কাজ ও চ্যালেঞ্জ।বৃহস্পতিবার (৮ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলাপকালে পুলিশের প্রতি জনসাধারণের আস্থা সংকটসংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।ব্রিফিংকালে এক সাংবাদিক পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) সাম্প্রতিক একটি সাক্ষাৎকারের উদ্ধৃতি দিয়ে জানতে চান, বর্তমান সরকারের আট মাস এবং এর পূর্ববর্তী অন্তর্বর্তী সরকারের প্রায় দেড় বছর পেরিয়ে গেলেও সাধারণ মানুষের মাঝে পুলিশের প্রতি পুরোপুরি আস্থা ফিরে আসেনি বলে আইজিপি নিজেই উল্লেখ করেছেন; এ আস্থা ফেরাতে পুলিশের আর কত সময় প্রয়োজন?এমন প্রশ্নের জবাবে পাল্টা মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রশ্নকারী নিজেই আগেই সিদ্ধান্ত দিয়ে দিচ্ছেন যে জনআস্থা নেই। পরবর্তীতে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিয়ে মন্ত্রী বলেন, পুলিশ প্রধানের বক্তব্যের মূল ভাবার্থ ছিল জনআস্থা ধরে রাখা। স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, পুলিশ ইতিমধ্যে জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে এবং এখন সেই আস্থাকে বহাল রাখা এবং আরও গভীরতর করাই পুলিশের মূল চ্যালেঞ্জ।

পুলিশের জনআস্থা বহাল রাখা ও বাড়ানোই মূল চ্যালেঞ্জ: স্বরাষ্ট্রমন্ত্রী