ঢাকা    রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ ৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের ঘোষণা

আগামী তিন থেকে চার বছরের মধ্যে দেশের স্বাস্থ্যসেবা আরও সম্প্রসারণের লক্ষ্যে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী এবং ২৫ হাজার মিডওয়াইফ (ধাত্রী) নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) এস এম জিয়াউদ্দিন হায়দার।রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। পর্তুগালের লিসবনে অনুষ্ঠিত ৩৪তম ইন্টারন্যাশনাল কনফেডারেশন অব মিডওয়াইভস (আইসিএম) ট্রায়েনিয়াল কংগ্রেসে অংশগ্রহণসহ সাম্প্রতিক ইউরোপ সফর নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।[BANGVIEWS-POST:302]জিয়াউদ্দিন হায়দার বলেন, ১২ জুন তিনি পর্তুগালের লিসবনে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক কংগ্রেসে অংশ নেন, যেখানে ১২২টি দেশ থেকে তিন হাজারের বেশি মিডওয়াইফ, ইউএনএফপিএসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সেখানে বিভিন্ন দেশের সংসদ সদস্য ও মন্ত্রীরাও অংশ নেন।তিনি আরও জানান, বাংলাদেশ থেকে তাকে কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানে দেশের স্বাস্থ্য খাতের বর্তমান অগ্রাধিকার ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।তিনি বলেন, সরকার প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা শক্তিশালী করার ওপর জোর দিচ্ছে। চিকিৎসা নির্ভর ব্যবস্থার পরিবর্তে রোগ প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা উন্নয়নে কাজ করা হচ্ছে।[BANGVIEWS-POST:294]তিনি আরও বলেন, আগামী তিন থেকে চার বছরের মধ্যে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে, যাতে দেশের প্রতিটি মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া যায়। পাশাপাশি একই সময়ে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে। জিয়াউদ্দিন হায়দার জানান, সরকারের লক্ষ্য হলো ইউনিয়ন পর্যায়ে এবং শহরের প্রতিটি ওয়ার্ডে প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিট গড়ে তোলা। এসব ইউনিটে স্বাভাবিক প্রসবসহ প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হবে। প্রতিটি ইউনিটে অন্তত দুইজন মিডওয়াইফ দায়িত্ব পালন করবেন বলেও তিনি উল্লেখ করেন।

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের ঘোষণা