৬ আগস্ট থেকে সবার জন্য খুলছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর
আগামী ৬ আগস্ট থেকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। তবে দর্শনার্থীদের অনলাইনে আগাম নিবন্ধন করে নির্ধারিত সময়ের স্লট নিশ্চিত করার পরই জাদুঘরে প্রবেশের সুযোগ মিলবে।মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এ তথ্য জানান।[BANGVIEWS-POST:3164]তিনি জানান, ৫ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করবেন। উদ্বোধনের দিন সাংবাদিকদের জন্য জাদুঘর পরিদর্শনের বিশেষ সময় নির্ধারণ করা হয়েছে, যাতে তারা সরেজমিনে ঘুরে দেখে প্রতিবেদন প্রকাশ করতে পারেন। একই দিনে জাদুঘরটি জুলাই শহীদ পরিবারের সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে।ডা. জাহেদ উর রহমান বলেন, জাদুঘরে একসঙ্গে বিপুলসংখ্যক দর্শনার্থী প্রবেশ করলে পরিচালনায় জটিলতা সৃষ্টি হতে পারে। এজন্য নির্দিষ্ট সংখ্যক দর্শনার্থীর জন্য সময়ভিত্তিক প্রবেশের ব্যবস্থা রাখা হয়েছে। আগ্রহীদের অনলাইনে আবেদন করে নির্ধারিত সময় নিশ্চিত করতে হবে এবং সেই সময় অনুযায়ী জাদুঘরে প্রবেশ করতে পারবেন।তিনি আরও জানান, প্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের মূল্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।[BANGVIEWS-POST:3163]সংবাদ সম্মেলনে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী ও প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম উপস্থিত ছিলেন।এ সময় ডা. জাহেদ উর রহমান জানান, জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে নতুন দেশাত্মবোধক গান সৃষ্টির লক্ষ্যে আয়োজিত প্রতিযোগিতায় শতাধিক গান জমা পড়ে। সেখান থেকে ২০টি গান পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে। আগামী ৫ আগস্ট রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত কনসার্টে বিজয়ীদের পুরস্কার দেওয়া হবে এবং নির্বাচিত প্রথম তিনটি গান পরিবেশন করা হবে।