ঢাকা    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মানবাধিকার ও শান্তি প্রতিষ্ঠায় সংসদে ১০ সদস্যের ককাস গঠন

মানবাধিকার সুরক্ষা, শান্তি প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক মূল্যবোধ শক্তিশালী করতে জাতীয় সংসদে ১০ সদস্যের একটি সংসদীয় ককাস গঠন করা হয়েছে। ‘মানবাধিকার ও শান্তি সংক্রান্ত বিষয়ে সংসদীয় ককাস’ নামের এই ফোরামের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পেয়েছেন ফাহিমা নাসরিন।সোমবার (২ নভেম্বর) জাতীয় সংসদের স্পিকারের সিদ্ধান্ত অনুযায়ী ককাসটি গঠন করা হয়।জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ) মো. রাশেদ মিজান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।নবগঠিত ককাসের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।ককাসের পৃষ্ঠপোষক থাকবেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।চেয়ারপারসনের দায়িত্ব পালন করবেন ফাহিমা নাসরিন।চেয়ারপারসন ছাড়াও ককাসের অন্য নয় সদস্য হলেন মোসাম্মৎ তাহসিনা রুশদীর, হুমাম কাদের চৌধুরী, সাঈদ আল নোমান, মীর আহমদ বিন কাসেম, মুহাম্মদ নাজিবুর রহমান, মো. আবুল হাসনাত, জহরাত আদিব চৌধুরী, সানজিদা ইসলাম ও আন্না মিনজ।ফাহিমা নাসরিনসহ মোট ১০ জনকে নিয়ে ককাসটি গঠন করা হয়েছে।সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মানবাধিকার ও শান্তিসংক্রান্ত বিষয়ে সংসদ সদস্যদের সক্রিয় অংশগ্রহণ বাড়ানো নতুন ককাস গঠনের অন্যতম উদ্দেশ্য।পাশাপাশি মানবাধিকারবিষয়ক কার্যক্রমে সংসদীয় সমন্বয় আরও জোরদার করার লক্ষ্য রয়েছে।মানবাধিকার রক্ষা, শান্তি প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক মূল্যবোধ সুসংহত করার বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে ককাসটি গঠন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।তবে ককাসের প্রথম বৈঠকের তারিখ, নির্দিষ্ট কর্মপরিকল্পনা কিংবা কার্যক্রম পরিচালনার বিস্তারিত সময়সূচি বিজ্ঞপ্তিতে জানানো হয়নি।

মানবাধিকার ও শান্তি প্রতিষ্ঠায় সংসদে ১০ সদস্যের ককাস গঠন