ঢাকা    শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শ্রমিকদের মজুরি বোর্ডের কার্যক্রম শুরু রোববার

শ্রমিকদের মজুরি-সংক্রান্ত দাবি পূরণে আগামী রোববার থেকে মজুরি বোর্ড গঠন ও এর কার্যক্রম শুরুর উদ্যোগ নিচ্ছে সরকার। শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।শুক্রবার (৩০ অক্টোবর) রাতে মন্ত্রীর বাসভবনে শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে চলমান শ্রম অসন্তোষ ও মজুরি বোর্ড নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।শ্রমমন্ত্রী জানান, শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। রোববার সকাল থেকেই এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম শুরু হবে। শ্রমিকদের দাবিগুলো আলোচনার মাধ্যমে বিবেচনা করে পর্যায়ক্রমে সেগুলো বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হবে।তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করার পাশাপাশি শিল্পকারখানার স্বাভাবিক কার্যক্রম ও অস্তিত্ব রক্ষার বিষয়টিও গুরুত্ব দিতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর থেকে সরকার শ্রমিকদের মজুরি পরিশোধে সক্ষম হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।মজুরি বোর্ড গঠনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে আরিফুল হক চৌধুরী বলেন, আগামী দু-এক দিনের মধ্যেই শ্রমিকদের প্রত্যাশিত মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত বাস্তবায়িত হবে বলে তিনি আশা করছেন।শ্রমিকদের দাবি পূরণ এবং শিল্প খাতের স্থিতিশীলতা বজায় রাখতে আলোচনার ভিত্তিতে ধারাবাহিকভাবে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে জানান শ্রমমন্ত্রী।

শ্রমিকদের মজুরি বোর্ডের কার্যক্রম শুরু রোববার