মেহেজাবিন আক্তার লোটাসের মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ফরিদপুর জেলা শাখার সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপনের স্ত্রী মেহেজাবিন আক্তার লোটাসের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম।[BANGVIEWS-POST:1545]শুক্রবার এক শোকবার্তায় তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।মেহেজাবিন আক্তার লোটাস বৃহস্পতিবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি স্বামী ও দুই ছেলে রেখে গেছেন।
সূত্র: বাসস