ঢাকা    রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ ২৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কাতারের সাবেক নেতা হামাদ বিন খলিফার মৃত্যু

আজ রোববার কাতার সরকারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।প্রয়াত আমির ১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতার শাসন করেছিলেন।আমিরের কার্যালয় থেকে তার মৃত্যুতে শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিবৃতি প্রকাশ করা হয়।শেখ হামাদ বিন খলিফা আল থানিকে আধুনিক কাতারের অন্যতম রূপকার হিসেবে দেখা হয়। তার শাসনামলে কাতারের অর্থনৈতিক প্রবৃদ্ধি বেশ গতিশীল ছিল।প্রয়াত আমিরের শাসনামলে তার জারি করা ডিক্রির মাধ্যমে ১৯৯৬ সালে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা প্রতিষ্ঠিত হয়।তিনি ২০০৫ সালে রাষ্ট্রীয় সফরে ঢাকা সফর করেছিলেন। ২০২৪ সালে তার ছেলে শেখ তামিম বিন হামাদ আল থানি বাংলাদেশ সফরে এলে সেটিই ছিল প্রায় ১৯ বছর পর কাতারের কোনো আমিরের প্রথম ঢাকা সফর।

কাতারের সাবেক নেতা হামাদ বিন খলিফার মৃত্যু