শেখ সেলিমকে আওয়ামী লীগের দায়িত্ব দেওয়ার কথা জানালেন শেখ হাসিনা
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুপস্থিত থাকলে আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করবেন শেখ ফজলুল করিম সেলিম। ভারতের দ্য ওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা এ কথা জানিয়েছেন।সাক্ষাৎকারে তিনি বলেন, আওয়ামী লীগের বর্তমান পরিস্থিতিতে শেখ সেলিম দলের সবচেয়ে জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য। তার অনুপস্থিতিতে তিনি সভাপতির দায়িত্ব পালন করবেন।[BANGVIEWS-POST:5293]নিজের ছোট বোন শেখ রেহানা সম্পর্কে শেখ হাসিনা বলেন, তিনি সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত নন।দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকারের সঙ্গে দীর্ঘ এই সাক্ষাৎকারে শেখ হাসিনা দেশে ফেরা, ব্যক্তিগত নিরাপত্তা, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ভারত-বাংলাদেশ সম্পর্ক এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে কথা বলেন।তিনি আবারও ডিসেম্বরে দেশে ফেরার ইচ্ছার কথা জানান। তবে দেশে ফিরলে বিমানবন্দরেই তাকে হত্যার আশঙ্কা রয়েছে বলেও উদ্বেগ প্রকাশ করেন তিনি।শেখ হাসিনা অভিযোগ করেন, বাংলাদেশে জঙ্গিবাদী শক্তির উত্থান ঘটছে এবং এর প্রভাব শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। তার দাবি, এর খেসারত ভারতকেও দিতে হতে পারে।বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নিয়ে তিনি বলেন, দুই প্রতিবেশী দেশের মধ্যে আঞ্চলিক সহযোগিতা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলা জরুরি।সাক্ষাৎকারে তিনি বর্তমান সরকারের সমালোচনা করেন এবং দেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। শেখ হাসিনা বলেন, ‘আমার তো হৃদয়ে রক্তক্ষরণ হয়, যখন দেখি আমার দেশ ধ্বংস হয়ে যাচ্ছে।’দেশে ফেরার প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ তার নিজের দেশ এবং সেখানে ফিরতে কোনো অনুমতির প্রয়োজন হওয়ার কথা নয়। তিনি জানান, পরিস্থিতি বুঝে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছাড়ার প্রসঙ্গেও কথা বলেন শেখ হাসিনা। তার দাবি, তিনি দেশ ছাড়তে চাননি এবং পরিস্থিতির কারণে তাকে ভারতে আসতে হয়েছে।[BANGVIEWS-POST:5292]তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যাপক মামলা দেওয়া হয়েছে এবং দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে।শেখ হাসিনা বলেন, তিনি দেশের মানুষের কাছে যেতে চান এবং মানুষের পাশে দাঁড়াতে চান। তিনি জানান, ডিসেম্বর মাসে দেশে ফেরার লক্ষ্য নিয়ে প্রস্তুতি নিচ্ছেন।সূত্র: দ্য ওয়াল