ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ ২২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

'২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা ৫০% কমানোর লক্ষ্য'

২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ও আহতের সংখ্যা ৫০ শতাংশ কমানোর লক্ষ্য পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। এ লক্ষ্য বাস্তবায়নে আইন, নীতি ও প্রযুক্তিনির্ভর বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রাবিউল আলম।সোমবার জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত সড়ক নিরাপত্তা উন্নয়নবিষয়ক উচ্চপর্যায়ের বৈঠকে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।মন্ত্রী জানান, জাতিসংঘের রোড সেফটি ২০২১-২০৩০ বৈশ্বিক কর্মপরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ সড়ক নিরাপত্তা বাড়াতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।তিনি বলেন, দুর্ঘটনা কমাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর গতিনিয়ন্ত্রণ ব্যবস্থা সম্প্রসারণ, দুর্ঘটনার পর দ্রুত জরুরি সেবা নিশ্চিত করা এবং মহাসড়কে পথচারীদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়ার উদ্যোগ চলছে।[BANGVIEWS-POST:2196]শেখ রাবিউল আলম জানান, নিরাপদ সড়ক ব্যবস্থাপনার জন্য ‘সেফ সিস্টেম অ্যাপ্রোচ’ অনুসরণ করে একটি সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের কাজ চলছে। ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে এই আইন চূড়ান্ত ও অনুমোদনের লক্ষ্য রয়েছে।তিনি বলেন, সড়ক নিরাপত্তাকে জাতীয় অগ্রাধিকার হিসেবে বিবেচনা করতে হবে। ২০৩০ সালের লক্ষ্য অর্জনে সরকারের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের সম্মিলিত ভূমিকা প্রয়োজন।জাতিসংঘের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রাবিউল আলম। প্রতিনিধি দলে রয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী এবং বাংলাদেশ রোড সেফটি প্রকল্পের কর্মকর্তারা।এদিকে, মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে ‘Strengthening Multisectoral Coordination for Road Safety’ শীর্ষক এক পার্শ্ব আয়োজনে সহসভাপতির দায়িত্ব পালন করবেন সড়ক পরিবহনমন্ত্রী। সেখানে বিভিন্ন দেশের সড়ক দুর্ঘটনা কমানোর অভিজ্ঞতা ও কার্যকর উদ্যোগ নিয়ে আলোচনা হবে।

'২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা ৫০% কমানোর লক্ষ্য'