গুমের মামলায় জামিন চাইলেন ডিজিএফআইয়ের সাবেক প্রধান
আওয়ামী লীগ সরকারের আমলে গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তদন্তাধীন মামলায় জামিন চেয়ে আবেদন করেছেন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ।তার জামিন আবেদনের শুনানির জন্য আগামী ৬ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ মামলার শুনানি শেষে বিচারক প্যানেল পরবর্তী শুনানির জন্য এ তারিখ নির্ধারণ করেন।আদালতে শেখ মামুন খালেদের পক্ষে শুনানি করেন আইনজীবী ওবায়দুল্লাহ ইমন। রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ, সহিদুল ইসলাম সরদার, তারেক আবদুল্লাহ, মার্জিনা রায়হানসহ অন্যরা।[BANGVIEWS-POST:4939]রাষ্ট্রপক্ষ জানায়, মামলাটিতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য মঙ্গলবার দিন ধার্য ছিল। তবে তদন্ত শেষ না হওয়ায় আরও সময়ের আবেদন করা হয়। ট্রাইব্যুনাল তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের জন্য সময় আবেদন মঞ্জুর করেন।এ ছাড়া আসামিপক্ষের করা জামিন আবেদনের বিষয়েও শুনানির কথা ছিল। তবে শুনানি সম্পন্ন না হওয়ায় তা পরবর্তী তারিখে নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।এর আগে গত ১৩ এপ্রিল এই মামলায় শেখ মামুন খালেদকে গ্রেফতার দেখানোর পাশাপাশি তাকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের অনুমতি দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
গত ২৫ মার্চ রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।