সরকারের কাজ আরও ত্বরান্বিত করতে সচিবদের নির্দেশনা
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে সচিবালয়ে মঙ্গলবার অনুষ্ঠিত সচিব সভায় সরকারের কার্যক্রম আরও গতিশীল করতে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়। বৈঠকে শূন্য পদ দ্রুত পূরণ, উন্নয়নকাজ ত্বরান্বিত করা এবং খাল খননের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করার বিষয় আলোচনা হয়।মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্টি হওয়া বিদ্যুৎ ও জ্বালানি সমস্যার সমাধানে সৌরবিদ্যুতের ওপর বিশেষ গুরুত্বারোপ করে আগামী এক-দু'মাসের মধ্যে সোলার প্যানেল স্থাপনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।সচিবদের নির্দেশনা দেওয়া হয়েছে ক্রয়নীতি অনুসরণ করে স্বচ্ছতা নিশ্চিত করতে এবং প্রয়োজনীয় কাগজপত্র মন্ত্রিপরিষদ বিভাগে আগেভাগে পাঠাতে। পাশাপাশি ডিজিটাল হাজিরা ব্যবস্থা সঠিকভাবে কার্যকর করতেও গুরুত্বরোপ দেওয়া হয়।বৈঠকে ‘জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র (২০২৬-২০৩০)’ বিষয়েও আলোচনা হয়েছে, যা দেশের নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সাহায্য করবে। সাধারণ মানুষের উপর ইতিবাচক প্রভাব ফেলার জন্য সরকারের কাজগুলোকে জনকল্যাণমুখী ও ফলপ্রসূ করার জন্য সচিবদের নানা প্রস্তাব পর্যালোচনার অন্তর্ভুক্ত ছিল।