ঢাকা    রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ডেভিড ইমনকে চট্টগ্রাম আদালতে সোপর্দ

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তারের পর চট্টগ্রামে এনে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টার সময় যশোর থেকে তাকে আটক করা হয়।বৃহস্পতিবার দুপুরে কঠোর নিরাপত্তার মধ্যে ডেভিড ইমনকে আদালতে নেওয়া হয়। এর আগে জেলা পুলিশ কার্যালয়ে তাকে গ্রেপ্তারের বিষয়ে সংবাদ সম্মেলন করা হয়।পুলিশের ভাষ্য অনুযায়ী, বুধবার ভোরে যশোর ও চট্টগ্রাম জেলা পুলিশের যৌথ অভিযানে ঝুমঝুমপুর এলাকায় একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় ডেভিড ইমন ও তার কয়েকজন সহযোগীকে গ্রেপ্তার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে তিনি নিজের বেশভূষা ও গোঁফের ধরন পরিবর্তন করেছিলেন বলে পুলিশ জানিয়েছে।[BANGVIEWS-POST:2799]আদালতে নেওয়ার সময় প্রিজন ভ্যান থেকে সাংবাদিকদের উদ্দেশে ডেভিড ইমন বলেন, তার অনেক কিছু বলার আছে। তবে পুলিশ সদস্যরা তাকে আর কথা বলার সুযোগ দেননি।পুলিশ জানায়, ডেভিড ইমন বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের ঘনিষ্ঠ সহযোগী। তার বিরুদ্ধে জোড়া হত্যা, চাঁদাবাজি, হামলা ও অন্যান্য অপরাধের অভিযোগে ১১টির বেশি মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে কঠোর নিরাপত্তায় আদালতে পাঠানো হয়।

ডেভিড ইমনকে চট্টগ্রাম আদালতে সোপর্দ