ঢাকা    রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

চুয়েটে পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) পুকুরে গোসল করতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম হলের পাশের পুকুরে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী শান্ত দেব (২৩) এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী অর্ণব দত্ত (২২)। তারা দুজনই ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাদের বাড়ি সিলেটে বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দুপুরে ফুটবল খেলা শেষে শান্ত ও অর্ণব হলসংলগ্ন পুকুরে গোসল করতে যান। একপর্যায়ে পুকুরের মাঝামাঝি এলাকায় সাঁতার কাটার সময় তারা পানিতে ডুবে যান।[BANGVIEWS-POST:3634]খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধারে অভিযান শুরু করা হয়। প্রায় ২০ মিনিটের চেষ্টায় অর্ণবকে এবং প্রায় ৪৫ মিনিট পর শান্তকে পুকুর থেকে উদ্ধার করা হয়। পরে দুজনকে চট্টগ্রাম নগরের এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।চুয়েটের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক সাইফুল ইসলাম দুই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মরদেহ হাসপাতালে রাখা হয়েছে এবং তাদের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

চুয়েটে পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু