ঢাকা    রোববার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পুলিশি লাঠিচার্জের মধ্যেও পিছু হটলেন না প্রকাশ রাজ

ভারতের জাতীয় যোগ্যতা নির্ধারণী পরীক্ষা (নিট)-র প্রশ্নপত্র ফাঁস ও নানা অনিয়মের বিরুদ্ধে শিক্ষার্থীদের ঐতিহাসিক প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন বিশিষ্ট দক্ষিণী ও বলিউড অভিনেতা প্রকাশ রাজ। সে সময় পুলিশের লাঠিচার্জ ও পেলেট ব্যবহারের ঘটনায় মারাত্মক আতঙ্কিত হয়ে পড়লেও স্ত্রীর হোটেলে থাকার অনুরোধ ফিরিয়ে দিয়ে আন্দোলনস্থলে রাস্তায় ও মঞ্চেই রাত কাটিয়েছিলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বামীর সেই ত্যাগ ও সাহসিকতার কথা তুলে ধরেছেন প্রকাশ রাজের স্ত্রী তথা কোরিওগ্রাফার পনি ভার্মা।প্রেমার ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে পনি ভার্মা জানান, আন্দোলনের প্রথম দিকে শিক্ষার্থীদের ওপর পুলিশের তীব্র লাঠিচার্জ এবং পেলেট ব্যবহারের দৃশ্য দেখে তিনি প্রচণ্ড শঙ্কিত হয়ে পড়েন। তবে প্রকাশ রাজ তাঁকে আশ্বস্ত করে বলেছিলেন, ‘আমার বয়স ৬০ বছর। এই শিশুদের দিকে তাকাও এবং তাদের মায়েদের কথা ভাবো। অন্তত তাদের মায়েরা এটা ভেবে মনে সাহস পাচ্ছেন যে প্রকাশ রাজ তাঁদের সন্তানদের পাশে অবস্থান করছেন।’পনি ভার্মা জানান, পরিস্থিতি বিবেচনা করে তিনি স্বামীকে কোনো নিরাপদ হোটেলে রাত কাটিয়ে দিনে আন্দোলনে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। তবে প্রকাশ রাজ সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেন। আন্দোলনস্থলের ট্রাকে এবং মঞ্চে কোনো ধরনের পর্যাপ্ত সুযোগ-সুবিধা ও পানি না থাকা সত্ত্বেও তিনি সেখানেই রাত কাটান। স্ত্রীর ভাষ্য অনুযায়ী, একজন শীর্ষস্থানীয় তারকা হিসেবে এমন ঝুঁকি নেওয়ার প্রয়োজন না থাকলেও প্রকাশ রাজ এটিকে ‘দেশের ও পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ রক্ষার লড়াই’ হিসেবে বিবেচনা করেছিলেন।উল্লেখ্য, ২০২৪ সালের জুন ও জুলাই মাসে নিট কেলেঙ্কারির পর ভারতের তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে শিক্ষার্থী সংগঠনগুলোর পাশাপাশি ককরোচ জনতা পার্টির আহ্বানে আন্দোলন তীব্র রূপ নেয়। সে সময় প্রকাশ রাজ বেঙ্গালুরুর ফ্রিডম পার্কের বিক্ষোভে অংশ নেন এবং পরবর্তীতে জুলাইয়ে দিল্লির জন্তর মন্তরে গিয়ে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন, যেখানে বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুকও উপস্থিত ছিলেন।পরবর্তীতে সংসদ অভিমুখে ‘চলো সংসদ পদযাত্রা’য় বিশিষ্ট অভিনেত্রী শাবানা আজমির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অংশ নেন প্রকাশ রাজ। ওই পদযাত্রায় পুলিশের বলপ্রয়োগের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোড়ন সৃষ্টি হয়। যদিও দিল্লি পুলিশের দাবি ছিল, পদযাত্রার জন্য যথাযথ পূর্বানুমতি ছিল না এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে তারা ন্যূনতম প্রয়োজনীয় শক্তি প্রয়োগ করেছিল।সূত্র: হিন্দুস্তান টাইমস

পুলিশি লাঠিচার্জের মধ্যেও পিছু হটলেন না প্রকাশ রাজ