উত্তরায় সড়ক অবরোধ এইচএসসি পরীক্ষার্থীদের
পূর্বঘোষিত ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর উত্তরায় সড়ক অবরোধ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা।বুধবার (১৫ জুলাই) দুপুর দেড়টার দিকে উত্তরা বিএনএস সেন্টারের সামনে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। পরে তারা সড়কে অবস্থান নিলে ঢাকা ও গাজীপুরমুখী যান চলাচল বন্ধ হয়ে যায়।[BANGVIEWS-POST:1841]
এর আগে বৈরী আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়া এবং প্রশ্নপত্রে ত্রুটির প্রতিবাদে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।