ঢাকা    রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

র‍্যাগিংয়ের অভিযোগে জাবির ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগে একই বিভাগের দ্বিতীয় বর্ষের ১২ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।শনিবার গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।[BANGVIEWS-POST:1218]বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ৩ জুলাই রাতে ইতিহাস বিভাগের ৫৪তম ব্যাচের কয়েকজন শিক্ষার্থী ৫৫তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ মাঠে নিয়ে যান। সেখানে ‘ম্যানার শেখানোর’ নামে নবীনদের মানসিক ও শারীরিকভাবে হয়রানি করা হয় বলে অভিযোগ ওঠে।অভিযোগ অনুযায়ী, র‍্যাগিংয়ের সময় নবীনদের কান ধরানো, অশালীন ভাষায় গালাগাল করা এবং নানা ধরনের অপমানজনক আচরণ করা হয়। পরে বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে আসে।প্রশাসনের ভাষ্য, এ ধরনের কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শৃঙ্খলাসংক্রান্ত অধ্যাদেশের লঙ্ঘন। বিশ্ববিদ্যালয়ের হল, বিভাগ ও ক্যাম্পাসে র‍্যাগিং, টিজিং এবং যেকোনো ধরনের নির্যাতনমূলক আচরণ নিষিদ্ধ। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট শিক্ষার্থীদের সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।[BANGVIEWS-POST:1221]সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন নাছিম উদ্দিন মজুমদার, মাহফুজুর রহমান, আবদুল্লাহ মাহদী, শুভাশীষ রায়, আবু আবতাহী অনিক, রায়হান খান, নাঈমুল হাসান, ইসফাক হাদী, নাঈম আহমেদ, কার্তিক চন্দ্র রায়, কাজী শাহ জামশেদ আলম নাবিল ও সাইফুল্লাহ মানসুর আনান।ভুক্তভোগীদের অভিযোগ, র‍্যাগিং চলাকালে এক নবীন শিক্ষার্থী গোপনে বিষয়টি জাকসুর কার্যকরী সদস্য মোহাম্মদ আলী চিশতিকে জানান। খবর পেয়ে প্রক্টরিয়াল টিম ও জাকসুর অ্যান্টি-র‍্যাগিং সেলের সদস্যরা ঘটনাস্থলে যান এবং অভিযুক্তদের আটক করেন।পরে অভিযুক্তদের নিরাপত্তা অফিসে নিয়ে লিখিত ও ভিডিও বক্তব্য নেওয়া হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ঘটনাটির তদন্ত চলছে। তদন্ত শেষে বিধি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

র‍্যাগিংয়ের অভিযোগে জাবির ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার