ঢাকা    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শিক্ষকতা সবচেয়ে বেশি উপভোগ করেছি: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শিক্ষকতার চেয়ে মহান পেশা আর কিছু হতে পারে না। এই পেশার মাধ্যমে জ্ঞান তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়, আর সেই তরুণরাই তা পৃথিবীময় বিস্তৃত করতে পারে।শনিবার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের লোগো উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।[BANGVIEWS-POST:1146]মির্জা ফখরুল বলেন, তার কর্মজীবনের শুরু হয়েছিল শিক্ষকতা দিয়ে। কেউ জিজ্ঞেস করলে তিনি নিঃসংকোচে বলতে পারেন, জীবনে সবচেয়ে বেশি উপভোগ করেছেন শিক্ষকতা পেশাকেই।ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজ দ্রুত সম্পন্ন করতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে। তবে শিক্ষার মান নিশ্চিত করার দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের।তিনি আশা প্রকাশ করেন, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় যেন গতানুগতিক কোনো শিক্ষাপ্রতিষ্ঠান না হয়ে বিশ্বমানের একটি বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়। দরিদ্র ও অনুন্নত এই জনপদ যেন ভবিষ্যতে শিক্ষা নগর হিসেবে পরিচিতি পায়, সে লক্ষ্যে শিক্ষক নিয়োগসহ সব ক্ষেত্রে মেধা ও যোগ্যতাকে গুরুত্ব দিতে হবে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইস্রাফীল শাহীন।[BANGVIEWS-POST:1139]এতে আরও বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা. আব্দুস সালাম, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন এবং জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন।বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম বলেন, একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা অত্যন্ত শ্রমসাধ্য, সময়সাপেক্ষ ও জটিল কাজ। সেই প্রেক্ষাপটে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং চলতি বছরই ভর্তি কার্যক্রম শুরু করা বড় চ্যালেঞ্জ।তিনি বলেন, এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে বিশ্ববিদ্যালয়টিকে এগিয়ে নিতে সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।

শিক্ষকতা সবচেয়ে বেশি উপভোগ করেছি: মির্জা ফখরুল