ঢাকা    শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ ৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ঢাবির এসএম হলের সামনে নারীর মরদেহ উদ্ধার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের সামনের ফুটপাত থেকে আনুমানিক ৬০ বছর বয়সী এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার সকালে খবর পেয়ে শাহবাগ থানা-পুলিশ ওই নারীকে অচেতন অবস্থায় উদ্ধার করে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।[BANGVIEWS-POST:3119]শাহবাগ থানার উপপরিদর্শক লিটন আলী জানান, স্থানীয়দের সঙ্গে কথা বলেও ওই নারীর পরিচয় জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ভবঘুরে ছিলেন।মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বায়োমেট্রিক তথ্য ও প্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

ঢাবির এসএম হলের সামনে নারীর মরদেহ উদ্ধার