ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ ২২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শহিদ শান্তর নামে উড়ালসেতু নামকরণের দাবি এমপি শাহজাহান চৌধুরীর

জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামে নিহত ফয়সাল আহমদ শান্তর নামে নগরের একটি উড়ালসেতুর নামকরণের দাবি জানিয়েছেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরের লালদিঘী ময়দানে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের সমাপনী সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ দাবি জানান।শাহজাহান চৌধুরী বলেন, জুলাই গণঅভ্যুত্থানে নিহত ওয়াসিম আকরামের স্মরণে চট্টগ্রামের একটি উড়ালসড়কের নামকরণ করা হয়েছে। একইভাবে ফয়সাল আহমদ শান্তর অবদান স্মরণীয় করে রাখতেও নগরের একটি উড়ালসেতুর নাম তাঁর নামে করা প্রয়োজন।চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেনের প্রতি আহ্বান জানিয়ে তিনি আগামী এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে উদ্যোগ নেওয়ার দাবি জানান।শাহজাহান চৌধুরী বলেন, জুলাই আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন, তাঁদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে দৃশ্যমানভাবে স্মৃতি সংরক্ষণের উদ্যোগ নেওয়া দরকার।[BANGVIEWS-POST:5171]বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগেরও সমালোচনা করেন তিনি। শাহজাহান চৌধুরীর অভিযোগ, বিগত বছরগুলোতে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন।তিনি বলেন, অতীতে রাজনৈতিক সহিংসতা ও নির্যাতনের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। শেখ হাসিনার বিরুদ্ধেও চলমান আইনি প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানান তিনি।[BANGVIEWS-POST:5170]গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই হত্যাকাণ্ডের বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং দলীয়করণের অবসানসহ বিভিন্ন দাবিতে ১১ দলীয় ঐক্য ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চের আয়োজন করে।দিনব্যাপী কর্মসূচির সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হয় চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘী ময়দানে। আসরের নামাজের পর সমাবেশের মূল পর্ব শুরু হয়। এতে ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।

শহিদ শান্তর নামে উড়ালসেতু নামকরণের দাবি এমপি শাহজাহান চৌধুরীর