ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯৮, মতিঝিল বিভাগেই ৫৪
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ৪৭টি মামলা দায়ের করা হয়েছে।ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগে ৩৬ জন, লালবাগ বিভাগে ৩১ জন, ওয়ারী বিভাগে ৯১ জন, মতিঝিল বিভাগে ৪৮ জন, তেজগাঁও বিভাগে ৫১ জন, মিরপুর বিভাগে ১৩১ জন, গুলশান বিভাগে ৪৫ জন, উত্তরা বিভাগে ৫৯ জন, গোয়েন্দা বিভাগে ৪ জন এবং সিটিটিসি বিভাগে ২ জন রয়েছেন।[BANGVIEWS-POST:4175]তবে পৃথকভাবে দেওয়া মতিঝিল বিভাগ পুলিশের তথ্যে জানানো হয়েছে, বৃহস্পতিবার (২০ আগস্ট) মতিঝিল বিভাগের বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে।মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, গ্রেফতারদের মধ্যে মতিঝিল থানায় ৮ জন, পল্টন থানায় ৪ জন, সবুজবাগ থানায় ৮ জন, খিলগাঁও থানায় ৬ জন, রামপুরা থানায় ১১ জন, শাহজাহানপুর থানায় ৬ জন এবং মুগদা থানায় ১১ জন রয়েছেন। গ্রেফতারদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।[BANGVIEWS-POST:4174]এদিকে ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ২টি দেশীয় তৈরি পাইপগান, ২ রাউন্ড কার্তুজ, ৪টি চার্জারে থাকা চায়না রাইফেলের ৩৯ রাউন্ড গুলি, ১০ হাজার ২৮৭ পিস ইয়াবা, ১ কেজি ১৫০ গ্রাম গাঁজা, ৭০ বোতল স্কাফ, ১টি চাকু, ১টি কাঁচি, ১টি ব্লেডের অংশবিশেষ, ৫টি মোবাইল ফোন, নগদ ৪ লাখ ৯৯ হাজার ৮৭০ টাকা, ১টি হাতঘড়ি, ১৫৬ পিস তাস, ১টি ট্রাক, ১টি মোটরসাইকেল ও ১টি সিপিইউ উদ্ধার করা হয়েছে।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে এসব অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।