পাকিস্তানে টিকটক তারকাকে গুলি করে হত্যা
পাকিস্তানের ট্যাক্সিলা এলাকায় গাড়িতে হামলা চালিয়ে জনপ্রিয় টিকটক তারকা শামসু বিবিকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার ১৫ বছর বয়সী ছোট বোন আসিমা গুরুতর আহত হয়েছেন।শনিবার (১৫ আগস্ট) স্থানীয় পুলিশ জানিয়েছে, মোটরসাইকেলে থাকা দুই অজ্ঞাত বন্দুকধারী তাদের গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। নিহত শামসু বিবি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আয়েশা গিলামানা’ নামেও পরিচিত ছিলেন।পুলিশ ও পরিবারের তথ্য অনুযায়ী, ঘটনার আগে ‘কাশিফ ওরফে কাশি’ নামে এক ব্যক্তি শামসুকে ফোন করে বাড়ির বাইরে আসতে বলেন। এরপর শামসু, তার ছোট বোন আসিমা এবং ভাই নাইমাতুল্লাহ গাড়িতে করে বের হন।[BANGVIEWS-POST:3894]নাইমাতুল্লাহর দেওয়া তথ্য অনুযায়ী, একটি পেট্রল পাম্পের কাছে পৌঁছালে মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি তাদের গাড়িতে গুলি চালায়। এতে শামসুর ঘাড়ে গুলি লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।গুলি চালানোর পর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি গাড়ির সঙ্গে ধাক্কা খায়। এতে শামসুর ছোট বোন আসিমা গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা ট্যাক্সিলার টিএইচকিউ হাসপাতালের মর্গে শামসুর মরদেহ শনাক্ত করেন।শামসুর বাবা ফজল সাহিবজাদা জানান, তার মেয়ে প্রায় তিন থেকে চার বছর ধরে টিকটকে নিয়মিত ভিডিও তৈরি করতেন। সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মটিতে তার প্রায় ১৩ লাখ অনুসারী ছিল। মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে তার টিকটক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে।পরিবারের অভিযোগ, শামসুর সঙ্গে কওসার ও জাভেদ ওরফে শাহিন নামে দুই ব্যক্তির আর্থিক লেনদেন ছিল। টাকা ফেরত দেওয়ার বিষয়ে তারা শামসুকে হুমকি দিয়েছিলেন বলেও দাবি করেছে পরিবার। এ নিয়ে ইসলামাবাদে একটি অভিযোগও করা হয়েছিল।[BANGVIEWS-POST:3893]শামসুর বাবা সন্দেহ করছেন, ওই আর্থিক বিরোধের জেরে ওই দুই ব্যক্তি সরাসরি বা অন্য কারও মাধ্যমে এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারেন। একই সঙ্গে কাশিফের ভূমিকা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন তিনি।হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার পেছনের কারণ জানতে বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে।সূত্র: আরব নিউজ