ঢাকা    শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ ২৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ময়মনসিংহের নান্দাইলে, গরু চুরি করতে গিয়ে যুবক আটক

ময়মনসিংহের নান্দাইলে রাতের অন্ধকারে কৃষকের গরু চুরি করতে গিয়ে এক যুবককে হাতেনাতে আটক করেছে এলাকাবাসী। এ সময় ওই যুবক কৃষককে চাপাতি দিয়ে আঘাত করার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে।নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের দশধার গ্রামে এ ঘটনা ঘটে।আটক যুবকের নাম মো. শাকিল মিয়া। তিনি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের মেছেরা গ্রামের মো. মানছুর মিয়ার ছেলে।[BANGVIEWS-POST:1564]স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের অন্ধকারে একটি কৃষক পরিবারের গোয়ালঘর থেকে গরু বের করার চেষ্টা করছিলেন শাকিল। বিষয়টি টের পেয়ে গরুর মালিক তাকে আটক করতে এগিয়ে গেলে তিনি চাপাতি দিয়ে আঘাত করার চেষ্টা করেন বলে অভিযোগ পাওয়া গেছে।এ সময় কৃষক আত্মরক্ষার্থে সরে গিয়ে চিৎকার করলে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে সবাই মিলে শাকিলকে আটক করেন। ঘটনার পর তাকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হয়। তবে এ ঘটনায় থানায় মামলা হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ময়মনসিংহের নান্দাইলে, গরু চুরি করতে গিয়ে যুবক আটক