ঢাকা    রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

১২ সপ্তাহের মধ্যে গাজীপুরকে হর্নমুক্ত করার উদ্যোগ

গাজীপুরে শব্দদূষণ কমাতে জরুরি প্রয়োজন ছাড়া যানবাহনের হর্ন ব্যবহার না করার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া।বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।সভায় গাড়িচালকদের অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার থেকে বিরত থাকার ওপর গুরুত্ব দেওয়া হয়। কেবল জরুরি পরিস্থিতিতে হর্ন বাজানোর পরামর্শ দেওয়া হয়েছে।জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, অযথা হর্নের কারণে গাজীপুর নগরের বিভিন্ন এলাকায় প্রতিদিন শব্দদূষণ বাড়ছে। এতে শিক্ষার্থী, রোগী, বয়স্ক ব্যক্তি ও সাধারণ নাগরিকরা নানা ধরনের শারীরিক ও মানসিক ভোগান্তির শিকার হচ্ছেন।[BANGVIEWS-POST:2762]শব্দদূষণ নিয়ন্ত্রণে সরকারি যানবাহন থেকে সচেতনতার দৃষ্টান্ত স্থাপন করতে চায় জেলা প্রশাসন। প্রাথমিকভাবে জেলার সব সরকারি গাড়িকে হর্নমুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এরপর পর্যায়ক্রমে অন্যান্য যানবাহনকেও এ উদ্যোগের আওতায় আনা হবে।মতবিনিময় সভার পর জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কের বিভিন্ন পয়েন্টে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় বাস, লেগুনা, সিএনজিচালিত অটোরিকশা ও অন্যান্য যানবাহনের চালকদের অপ্রয়োজনীয় হর্ন না বাজানোর আহ্বান জানানো হয়।চালকদের জানানো হয়, আগামী ১২ সপ্তাহের মধ্যে গাজীপুর নগরকে হর্নমুক্ত করার লক্ষ্য নির্ধারণ করেছে প্রশাসন। এ সময় নিয়ম না মানলে পরবর্তী সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে সতর্ক করা হয়। সভায় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

১২ সপ্তাহের মধ্যে গাজীপুরকে হর্নমুক্ত করার উদ্যোগ