ঢাকা    শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ ২৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

প্রথম সন্তানের মা হলেন লেডি গাগা

প্রথম সন্তানের মা হয়েছেন জনপ্রিয় মার্কিন পপ তারকা লেডি গাগা। দীর্ঘদিনের সঙ্গী ও বাগদত্তা মাইকেল পোলানস্কির সঙ্গে নতুন অধ্যায়ে পা রেখেছেন গ্র্যামিজয়ী এই গায়িকা।সম্প্রতি উত্তর ক্যালিফোর্নিয়ায় নবজাতককে সঙ্গে নিয়ে লেডি গাগা ও পোলানস্কিকে একসঙ্গে দেখা যায়। প্রকাশিত ছবিতে গাগাকে শিশুকে বুকের কাছে একটি স্লিংয়ে নিয়ে হাঁটতে দেখা গেছে। পাশে ছিলেন পোলানস্কি।দুজনই ব্যক্তিগত জীবন আড়ালে রাখতে পছন্দ করেন। সন্তানের আগমনের বিষয়েও তারা আগে প্রকাশ্যে কোনো ঘোষণা দেননি। শিশুর নাম, লিঙ্গ ও জন্মতারিখও এখনো প্রকাশ করা হয়নি।আন্তর্জাতিক সংবাদমাধ্যম People জানিয়েছে, ঘনিষ্ঠ সূত্র তাদের প্রথম সন্তানের আগমনের খবর নিশ্চিত করেছে। তবে গাগা বা পোলানস্কির প্রতিনিধিরা এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি।লেডি গাগা আগেও একাধিকবার মা হওয়ার ইচ্ছার কথা প্রকাশ করেছিলেন। ২০২৫ সালে একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, মাতৃত্বই হতে পারে তার জীবনের ‘পরবর্তী বড় ভূমিকা’।গাগা ও পোলানস্কির পরিচয় হয় ২০১৯ সালে। পরের বছর থেকে তাদের সম্পর্ক প্রকাশ্যে আসে। করোনাভাইরাস মহামারির সময় মালিবুতে একসঙ্গে থাকার পর তাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়।২০২৪ সালে তাদের বাগদানের খবর প্রকাশ্যে আসে। এরপর বিভিন্ন সাক্ষাৎকারে পোলানস্কিকে নিজের সবচেয়ে কাছের মানুষ ও গুরুত্বপূর্ণ সঙ্গী হিসেবে উল্লেখ করেছেন গাগা।সংগীতজীবনেও পোলানস্কির প্রভাব রয়েছে। গাগার সাম্প্রতিক কিছু কাজের সৃজনশীল প্রক্রিয়ায় তিনি যুক্ত ছিলেন। এবার তাদের সম্পর্কের সঙ্গে যোগ হলো নতুন অধ্যায়, বাবা-মা হওয়ার অভিজ্ঞতা।সূত্র: পিপল, পেজ সিক্স

প্রথম সন্তানের মা হলেন লেডি গাগা