ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সুইস রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি। বৈঠকে বাংলাদেশের নির্বাচন-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি, দ্বিপাক্ষিক সম্পর্ক, বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।[BANGVIEWS-POST:463]মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিষয়টি জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়েছে।বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশে সুইস বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি ভবিষ্যতেও সুইজারল্যান্ডের সহযোগিতা অব্যাহত থাকবে বলে মত প্রকাশ করেন তারা।আলোচনায় রাষ্ট্রদূত রেতো রেংগলি বাংলাদেশে গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে রোহিঙ্গা সংকট, মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন এবং দেশে স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করতে সরকার, বিরোধী দল ও নাগরিক সমাজের গঠনমূলক ভূমিকার প্রয়োজনীয়তার বিষয়েও মতবিনিময় হয়।ডা. শফিকুর রহমান রাষ্ট্রদূতকে তার সক্রিয় ভূমিকার জন্য ধন্যবাদ জানান। তিনি গ্রীন এনার্জি, বিনিয়োগ এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণসহ বিভিন্ন ক্ষেত্রে সুইজারল্যান্ডকে আরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।বৈঠকে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।[BANGVIEWS-POST:462] রাষ্ট্রদূতের সঙ্গে সুইজারল্যান্ড দূতাবাসের হেড অব পলিটিক্যাল, ইকোনমিক অ্যান্ড কমিউনিকেশন অ্যাফেয়ার্স আলবের্তো জিওভানেত্তি এবং সিনিয়র পলিটিক্যাল, ইকোনমিক অ্যান্ড প্রেস অফিসার খালেদ চৌধুরী উপস্থিত ছিলেন।

সুইস রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে জামায়াত আমির