ঢাকা    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জাতিসংঘে এরদোয়ানকে ‘স্বৈরশাসক’ বলায় নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ তুরস্ক

জাতিসংঘ সাধারণ পরিষদের মঞ্চে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ‘স্বৈরশাসক’ বলে আক্রমণ করায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনা করেছে আঙ্কারা। এরদোয়ানকে ‘ভিত্তিহীন অভিযোগে’ আক্রমণ করা হয়েছে বলে দাবি করেছেন তুরস্কের যোগাযোগ পরিচালক বুরহানেত্তিন দুরান।আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তুরস্ক ও এরদোয়ানকে লক্ষ্য করে নেতানিয়াহুর মন্তব্যের প্রতিক্রিয়ায় এ বক্তব্য দেন দুরান।তুরস্কের সামাজিক যোগাযোগমাধ্যম ‘এনসোশ্যাল’-এ দেওয়া এক বিবৃতিতে দুরান বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের মঞ্চে এরদোয়ানকে লক্ষ্য করে নেতানিয়াহুর মন্তব্য জাতিসংঘের প্রতিনিধিত্ব করা ‘শান্তি, আইন ও সংলাপের আদর্শের’ সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।দুরান আরও বলেন, গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তার দাবি, এর পরও নেতানিয়াহু জাতিসংঘের মঞ্চ ব্যবহার করে এরদোয়ানকে আক্রমণ করেছেন।তুরস্কের এই কর্মকর্তা বলেন, এরদোয়ানকে লক্ষ্য করে নেতানিয়াহুর বক্তব্য গাজায় তার সরকারের বিরুদ্ধে ওঠা গণহত্যার অভিযোগ, সৃষ্ট মানবিক বিপর্যয় এবং আন্তর্জাতিক আইনের আওতায় চলমান বিচারিক প্রক্রিয়াকে আড়াল করতে পারবে না।দুরান বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ও বিষয়টি দেখছে। তার ভাষ্য, নেতানিয়াহু আগের যেকোনো সময়ের চেয়ে এখন বেশি বিচ্ছিন্ন।তিনি বলেন, এরদোয়ানের নেতৃত্বে তুরস্ক ফিলিস্তিনিসহ নিপীড়িত মানুষের অধিকার, আরও ন্যায়সংগত বিশ্ব এবং শান্তির পক্ষে অবস্থান অব্যাহত রাখবে। একই সঙ্গে অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধেও তুরস্কের অবস্থান অব্যাহত থাকবে বলে জানান তিনি।এর আগে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তৃতায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ‘স্বৈরশাসক’ বলে আক্রমণ করেন নেতানিয়াহু। একই সঙ্গে তুরস্ক ইরান-সমর্থিত হামাসকে সমর্থন করছে বলেও অভিযোগ করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী।তুরস্কের পক্ষ থেকে নেতানিয়াহুর এসব বক্তব্যের প্রতিক্রিয়ায় তা প্রত্যাখ্যান করে এরদোয়ানকে লক্ষ্য করে করা মন্তব্যকে ভিত্তিহীন বলে অভিহিত করা হয়েছে।

জাতিসংঘে এরদোয়ানকে ‘স্বৈরশাসক’ বলায় নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ তুরস্ক