ঢাকা    শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সৌদি আরবের রাজধানী রিয়াদে আগাম সতর্কতামূলক জরুরি বার্তা জারি

সৌদি আরবের রাজধানী রিয়াদে সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে আগাম সতর্কতামূলক জরুরি বার্তা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় শহরের সকল বাসিন্দাকে সতর্ক থাকার পাশাপাশি জরুরি নিরাপত্তা নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।কর্তৃপক্ষের নির্দেশনায় বাসিন্দাদের যেকোনো ভবনের ভেতরে নিরাপদ স্থানে অবস্থান করতে, ঘরের জানালা থেকে দূরে থাকতে এবং বাইরে খোলা জায়গা সম্পূর্ণরূপে এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।একই সঙ্গে যেসব নাগরিক বা প্রবাসী বর্তমানে উন্মুক্ত স্থানে বা রাস্তায় অবস্থান করছেন, তাঁদের অনতিবিলম্বে নিকটবর্তী কোনো ভবনে আশ্রয় নিতে বলা হয়েছে। তাৎক্ষণিকভাবে কোনো ভবনের ভেতরে যাওয়া সম্ভব না হলে শক্ত ও সুরক্ষিত কোনো আড়ালের পেছনে নিরাপদ অবস্থান নেওয়ার বিশেষ তাগিদ দেওয়া হয়েছে।তবে ঠিক কী ধরনের সামরিক, নিরাপত্তা বা পরিবেশগত হুমকি ও পরিস্থিতির প্রেক্ষাপটে রাজধানীজুড়ে এই উচ্চমাত্রার জরুরি সতর্কতা জারি করা হয়েছে, সে বিষয়ে এখনও বিস্তারিত কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি সৌদি কর্তৃপক্ষ।সূত্র:  রয়া নিউজ

সৌদি আরবের রাজধানী রিয়াদে আগাম সতর্কতামূলক জরুরি বার্তা জারি