অভিনেত্রী রিনা রহমান আর নেই
ছোট ও বড় পর্দার পরিচিত অভিনয়শিল্পী রিনা রহমান মারা গেছেন। সোমবার রাত ৯টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে দেশের সংস্কৃতি ও বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।অভিনেতা ও পরিচালক অনুভব মাহবুব তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ ছাড়া অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় রিনা রহমানের মৃত্যুর খবর জানায়।সংগঠনটি প্রয়াত এই অভিনয়শিল্পীর বিদেহী আত্মার শান্তি কামনা করেছে এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।[BANGVIEWS-POST:3087]জানা গেছে, দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন রিনা রহমান। অসুস্থতার মধ্যেও তিনি অভিনয় চালিয়ে যাচ্ছিলেন। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সাম্প্রতিক সময়ে কাজে কিছুটা অনিয়মিত হয়ে পড়েন। মৃত্যুর আগপর্যন্ত তিনি ধারাবাহিক নাটক ‘পরম্পরা’য় অভিনয় করছিলেন।দীর্ঘ অভিনয়জীবনে টেলিভিশন নাটক, চলচ্চিত্র ও মঞ্চে বিভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা অর্জন করেন রিনা রহমান। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে বিটিভির নাটক ‘সংশপ্তক’, চলচ্চিত্র ‘ঘানি’ ও ‘ঠিকানা’ এবং ধারাবাহিক নাটক ‘মান অভিমান’।