ঢাকা    রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দুই দিনের সফরে ৬ সেপ্টেম্বর ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দুই দিনের সফরে আগামী ৬ সেপ্টেম্বর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজ জেলায় এটিই তার প্রথম আনুষ্ঠানিক সফর।রাষ্ট্রপতির আগমনকে ঘিরে ঠাকুরগাঁওজুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। শহরের প্রধান সড়ক, গুরুত্বপূর্ণ মোড় ও সরকারি স্থাপনায় চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা, সৌন্দর্যবর্ধন ও সাজসজ্জার কাজ।[BANGVIEWS-POST:4975]সফরসূচি অনুযায়ী, ৬ সেপ্টেম্বর বিকেল ৩টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে নাগরিক কমিটির আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি।নাগরিক কমিটির আহ্বায়ক ড. আবু মো. খয়রুল কবির জানান, রাষ্ট্রপতি হেলিকপ্টারে ঠাকুরগাঁওয়ে পৌঁছাবেন। পরে জেলা সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ শেষে শহরের সেনুয়া গোরস্থানে তার বাবার কবর জিয়ারত করবেন।এরপর নিজ বাসভবনে কিছু সময় কাটিয়ে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।[BANGVIEWS-POST:4973]সফরের দ্বিতীয় দিন ৭ সেপ্টেম্বর ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের জামালপুর এলাকায় ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে রাষ্ট্রপতির।রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সফর সফল করতে প্রশাসন ও আয়োজক কমিটি বিভিন্ন প্রস্তুতি সম্পন্ন করছে।

দুই দিনের সফরে ৬ সেপ্টেম্বর ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল