ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

চাকরির বাজারের চাহিদা অনুযায়ী শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে দেশীয় ও আন্তর্জাতিক চাকরির বাজারের চাহিদা অনুযায়ী শিক্ষার মান ও দক্ষতা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, শিক্ষার্থীদের ডিজিটাল প্রযুক্তি ও কমিউনিকেশন দক্ষতাসহ প্রয়োজনীয় দক্ষতা উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে হবে।আজ রোববার (১৫ নভেম্বর ২০২৬) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল-আলমের সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।রাষ্ট্রপতির প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রেস উইং জানায়, সাক্ষাৎকালে বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল-আলম রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।উপাচার্য জানান, বর্তমানে বিইউপিতে সাইবার সিকিউরিটি, ন্যানো টেকনোলজি, ডেটা সায়েন্সসহ বর্তমান ও ভবিষ্যৎ চাকরির বাজারের চাহিদা অনুযায়ী বিভিন্ন আধুনিক বিষয়ে পাঠদান করা হচ্ছে। পাশাপাশি দেশীয় ও আন্তর্জাতিক কর্মক্ষেত্রের উপযোগী করে গড়ে তুলতে শিক্ষার্থীদের কমিউনিকেশন স্কিলসহ প্রয়োজনীয় দক্ষতা উন্নয়নের (স্কিল ডেভেলপমেন্ট) ওপর জোর দিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।সাক্ষাৎকালে বিইউপির উপাচার্য বিশ্ববিদ্যালয়ের আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি সেই আমন্ত্রণ সাদরে গ্রহণ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন। এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, প্রেস সচিব এবং বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চাকরির বাজারের চাহিদা অনুযায়ী শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির