ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শনে যাচ্ছে আইএইএ প্রতিনিধি দল

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসি জানিয়েছেন, জাতিসংঘের পারমাণবিক পরিদর্শকরা শিগগিরই ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রগুলো পরিদর্শন করবেন। তবে তেহরান বলছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত চুক্তি সম্পন্ন না হওয়া পর্যন্ত এমন কোনো পরিদর্শনের সুযোগ দেওয়া হবে না।মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।[BANGVIEWS-POST:609]বুধবার গ্রোসি বলেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আইএইএর পরিদর্শন ‘অবশ্যই হবে’। তার এই মন্তব্য এমন সময়ে এলো, যখন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে নতুন করে আলোচনা চলছে।বিশ্লেষকদের মতে, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে পরিদর্শন চালানো যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া অন্তর্বর্তীকালীন সমঝোতার একটি গুরুত্বপূর্ণ অংশ। এই সমঝোতার লক্ষ্য ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে সৃষ্ট উত্তেজনা ও সংঘাত কমিয়ে আনা।তবে একজন ইরানি কূটনীতিক জানিয়েছেন, আইএইএ পরিদর্শকদের সফর কেবল তখনই সম্ভব হবে, যখন দুই পক্ষের মধ্যে একটি চূড়ান্ত ও পূর্ণাঙ্গ চুক্তি সম্পন্ন হবে।এ অবস্থান থেকে স্পষ্ট হচ্ছে, চুক্তির বাস্তবায়ন ও ব্যাখ্যা নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে এখনও মতপার্থক্য রয়ে গেছে। বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক নিরাপত্তা-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে উভয় পক্ষের অবস্থানে পার্থক্য দেখা যাচ্ছে।[BANGVIEWS-POST:605]পর্যবেক্ষকদের মতে, আইএইএর সম্ভাব্য পরিদর্শন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক আস্থা পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে এ বিষয়ে চূড়ান্ত অগ্রগতি নির্ভর করবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনার ফলাফলের ওপর। সূত্র: মিডল ইস্ট আই

ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শনে যাচ্ছে আইএইএ প্রতিনিধি দল