রণবীরকে ‘হ্যান্ডসাম’ বলে নতুন পোস্টার শেয়ার আলিয়ার
সঞ্জয় লীলা বনশালি পরিচালিত বহুল আলোচিত সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ রণবীর কাপুরের নতুন লুক প্রকাশ্যে এসেছে। স্বামীর সেই পোস্টার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে তাকে ‘হ্যান্ডসাম’ বলে সম্বোধন করেছেন অভিনেত্রী আলিয়া ভাট।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে রণবীরের পোস্টারটি শেয়ার করেন আলিয়া। সঙ্গে তিনি লেখেন, ‘হেই হ্যান্ডসাম... লাভ অ্যান্ড ওয়ার, প্রেক্ষাগৃহে ২১ জানুয়ারি ২০২৭।’প্রকাশিত পোস্টারে রণবীরকে নীল রঙের একটি ভিনটেজ গাড়িতে দেখা গেছে। চোখে সানগ্লাস ও মুখে গোঁফ নিয়ে ভিন্ন এক লুকে হাজির হয়েছেন তিনি। তার হাতে রক্তের দাগও দেখা যায়। পোস্টার প্রকাশের পর থেকেই সিনেমাটিতে রণবীরের চরিত্র নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।এর আগে একই দিন রণবীরের আরও একটি পোস্টার শেয়ার করেন আলিয়া। সেখানে নির্মাতা সঞ্জয় লীলা বনশালি ও রণবীর কাপুরের নামের আদ্যক্ষর উল্লেখ করে সিনেমাটির মুক্তির তারিখ মনে করিয়ে দেন তিনি।‘লাভ অ্যান্ড ওয়ার’-এর আরেক অভিনেতা ভিকি কৌশলও সিনেমাটির পোস্টার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন।সঞ্জয় লীলা বনশালি পরিচালিত সিনেমাটিতে রণবীর কাপুর ও আলিয়া ভাটের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ভিকি কৌশল। সিনেমাটি ২০২৭ সালের ২১ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
নতুন পোস্টারে রণবীরের রহস্যময় উপস্থিতি এবং আলিয়ার ব্যক্তিগত বার্তা—দুই মিলিয়ে সিনেমাটি নিয়ে দর্শকদের আলোচনা নতুন করে জমে উঠেছে।