ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কড়াইল বস্তিতে আগুনে পুড়ে যুবকের মৃত্যু

রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে শাহরিয়ার রহমান শুভ্র (১৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৫ নভেম্বর ২০২৬) ভোরে বস্তির টিঅ্যান্ডটি কলোনির পশ্চিমপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।নিহত শাহরিয়ার রহমান শুভ্র ঝালকাঠি সদর উপজেলার শিরযুগ গ্রামের মনির হোসেনের ছেলে। তিনি কড়াইল বস্তির টিঅ্যান্ডটি কলোনির স্যাটেলাইট গেইট এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ভোরে টিঅ্যান্ডটি কলোনির পশ্চিমপাড়ায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে এবং ভোর ৫টা ২০ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই আগুনে বস্তির প্রায় সাত থেকে আটটি ঘর ও একটি দোকান পুড়ে ভস্মীভূত হয়ে যায় এবং আগুনে পুড়ে শাহরিয়ারের মৃত্যু হয়।অগ্নিকাণ্ডে হতাহতের বিষয়টি নিশ্চিত করে বনানী থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আফরিন আখতার গণমাধ্যমকে বলেন, কড়াইল বস্তির ওই অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু হয়েছে।

কড়াইল বস্তিতে আগুনে পুড়ে যুবকের মৃত্যু