ঢাকা    বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ ২৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

নির্বাচনে জিতলে প্রতিটি মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে প্রতিটি প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।স্থানীয় সময় বুধবার (৯ সেপ্টেম্বর) টেক্সাসের ডালাসে রিপাবলিকান পার্টির নির্বাচনী সম্মেলনে দেওয়া বক্তব্যে এ পরিকল্পনার কথা জানান তিনি।ট্রাম্প এই অর্থকে ‘ট্রাম্প ডিভিডেন্ড’ নামে উল্লেখ করে বলেন, রিপাবলিকানরা জয়ী হলে সাধারণ মানুষও এর সুবিধা পাবেন।তবে এই পরিকল্পনা বাস্তবায়নে প্রায় ১ ট্রিলিয়ন ডলারের প্রয়োজন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অর্থের উৎস সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প। শুধু বলেন, যুক্তরাষ্ট্র বর্তমানে প্রচুর অর্থ আয় করছে।নভেম্বরের নির্বাচনে প্রতিনিধি পরিষদ ও সিনেটে রিপাবলিকানদের নিয়ন্ত্রণ ধরে রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন ট্রাম্প। তিনি বলেন, ভোটাররা রিপাবলিকানদের সঙ্গে থাকলে তারাও লাভবান হবেন।বক্তব্যে ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সংঘাত, তেলের দাম ও অর্থনীতি নিয়েও কথা বলেন। তিনি দাবি করেন, ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র জয়ী হলে তেলের দাম কমে আসবে।তবে বিশ্লেষকদের মতে, ৫ হাজার ডলার করে অর্থ বিতরণের পরিকল্পনা বাস্তবায়নে বড় ধরনের আর্থিক ও রাজনৈতিক চ্যালেঞ্জ রয়েছে।

নির্বাচনে জিতলে প্রতিটি মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার ঘোষণা ট্রাম্পের