ঢাকা    শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ ২৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

যুক্তরাষ্ট্রে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা

যুক্তরাষ্ট্রে আদালতের রায়ে কার্যকর হওয়া মৃত্যুদণ্ড এবার জনসমক্ষে সরাসরি সম্প্রচার (লাইভ) করার বিতর্কিত ঘোষণা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। ২০০৯ সালে টেক্সাসের ফোর্ট হুড সেনা ঘাঁটিতে ১৩ জনকে গুলি করে হত্যার দায়ে দোষী সাব্যস্ত সাবেক সেনা কর্মকর্তা মেজর নিদাল হাসানের মৃত্যুদণ্ড ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে কার্যকর করা হবে এবং তা সবার জন্য টেলিভিশনে বা অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা ও যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ। খবর দ্য গার্ডিয়ানের।ট্রাম্প প্রশাসনের এমন অভাবনীয় ও চরম ঘোষণায় বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন এবং তীব্র নৈতিক ও আইনি বিতর্ক শুরু হয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষক ও মানবাধিকার বিশেষজ্ঞদের মতে, একটি দেশের বিচারিক প্রক্রিয়া বা চূড়ান্ত মৃত্যুদণ্ডকে এভাবে সাধারণ মানুষের সামনে বিনোদনের মতো লাইভ সম্প্রচার করা আধুনিক মানবসভ্যতার চরম অবক্ষয় এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নৈতিক শূন্যতারই নির্মম বহিঃপ্রকাশ।মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ এই সিদ্ধান্তের পক্ষে সাফাই গেয়ে দাবি করেছেন, রাষ্ট্রদ্রোহ ও গণহত্যার মতো জঘন্য অপরাধের পরিণতি কতটা ভয়াবহ হতে পারে, তা সমাজের সবাইকে স্পষ্টভাবে বোঝাতেই এমন প্রকাশ্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।তবে আইনি ও মানবাধিকার বিশ্লেষকরা এই যুক্তি সম্পূর্ণ নাকচ করে দিয়ে বলছেন, এটি বিচার নয় বরং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চরম বর্বরতা ও নিষ্ঠুরতার নগ্ন প্রদর্শনী। বিশ্বের অন্যতম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দাবিদার একটি দেশ যেভাবে আইন ও বিচারিক প্রক্রিয়াকে মধ্যযুগীয় জনসমক্ষে শাস্তিদানের ধারায় ফিরিয়ে নিয়ে যাচ্ছে, তা বৈশ্বিক মানবাধিকার মানদণ্ডের পরিপন্থী বলে উদ্বেগ প্রকাশ করেছেন সমালোচকরা।সূত্র: দ্য গার্ডিয়ান

 যুক্তরাষ্ট্রে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা