ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নুরুজ্জামান গ্রেপ্তার

মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. নুরুজ্জামানকে (৩০) গ্রেপ্তার করেছে র‍্যাব-৮। বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে র‍্যাব-১১-এর সহায়তায় যৌথ অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার নুরুজ্জামান বরিশালের মুলাদী উপজেলার পূর্ব চর কুতুবপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।র‍্যাব-৮-এর মিডিয়া অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মো. শাহরিয়ার রিফাত অভি এ তথ্য জানান।তিনি জানান, নুরুজ্জামানের বিরুদ্ধে ২০১৯ সালে ঢাকার যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়। ওই মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।তবে মামলার রায় ঘোষণার আগেই আত্মগোপনে চলে যান নুরুজ্জামান। পরে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।গ্রেপ্তারি পরোয়ানা তামিলের জন্য বরিশালের মুলাদী থানার সংশ্লিষ্ট কর্মকর্তা নুরুজ্জামানকে গ্রেপ্তারের উদ্যোগ নিতে র‍্যাব-৮-এর অধিনায়কের কাছে অধিযাচনপত্র পাঠান।এর পরিপ্রেক্ষিতে র‍্যাব-৮ গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় নুরুজ্জামানের অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করে। পরে র‍্যাব-১১-এর সহায়তায় সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার নুরুজ্জামানকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নুরুজ্জামান গ্রেপ্তার