ঢাকা    রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ছোট ভাইকে হত্যার ১৭ বছর পর বড় ভাইয়ের যাবজ্জীবন

জয়পুরহাটে পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইকে হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে হত্যার দায়ে বড় ভাই অশোক কুমার দাসকে (৬০) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা পরিশোধ না করলে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।রোববার (২ আগস্ট) বিকেল ৩টার দিকে জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. তসরুজ্জামান আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন।সাজাপ্রাপ্ত অশোক কুমার দাস পাঁচবিবি উপজেলার দমদমা গ্রামের ফণীন্দ্র দাসের ছেলে।[BANGVIEWS-POST:2996]রায় ঘোষণার পর পুলিশ প্রহরায় তাকে জয়পুরহাট জেলা কারাগারে পাঠানো হয়।রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও সহকারী সরকারি কৌঁসুলি আহসান হাবিব চপল।মামলার নথি অনুযায়ী, নিহত সিদ্ধেশ্বর দাস পাঁচবিবি-হিলি সড়কের দমদমা মোড়ে একটি রেইনট্রি গাছের নিচে কামারের কাজ করে জীবিকা নির্বাহ করতেন।২০০৯ সালের ১৬ নভেম্বর বেলা আড়াইটার দিকে কাজের ফাঁকে পাশের একটি বেঞ্চে শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন তিনি।এ সময় পূর্বশত্রুতার জেরে অশোক কামারশালায় ব্যবহৃত হাতুড়ি ও লোহার রড দিয়ে সিদ্ধেশ্বরের মাথা ও শরীরে আঘাত করেন বলে মামলায় অভিযোগ করা হয়।স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় সিদ্ধেশ্বরকে উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।[BANGVIEWS-POST:2995]অবস্থার অবনতি হলে একই দিনে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।এ ঘটনায় নিহতের স্ত্রী কমলা রানী বাদী হয়ে অশোক কুমার দাসের বিরুদ্ধে পাঁচবিবি থানায় হত্যা মামলা করেন।তদন্ত শেষে পাঁচবিবি থানার তৎকালীন উপপরিদর্শক আব্দুল আউল খান আদালতে অশোকের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।দীর্ঘ শুনানি এবং সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে ঘটনার প্রায় ১৭ বছর পর আদালত এ রায় দিলেন।

ছোট ভাইকে হত্যার ১৭ বছর পর বড় ভাইয়ের যাবজ্জীবন