ঢাকা    মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ ২৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, মৃত ১৪

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে রিজভী আহমেদ (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাসপাতালটিতে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে।সোমবার (৭ সেপ্টেম্বর) হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের সহকারী ফোকালপারসন ডা. মো. সেলিম উদ্দিন ২৪ ঘণ্টার আপডেটে এ তথ্য জানান।রিজভী আহমেদ ময়মনসিংহ নগরীর নতুন বাজার এলাকার বাসিন্দা। রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৬টার দিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরদিন সোমবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।[BANGVIEWS-POST:5393]হাসপাতালের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ৫৮ জন ছাড়পত্র পেয়েছেন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে।[BANGVIEWS-POST:5392]বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০১ জন চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ৬৮ জন পুরুষ, ২০ জন নারী ও ১৩ জন শিশু।হাসপাতাল সূত্র জানায়, ২০২৬ সালে এ পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট ১ হাজার ৮৪৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ১৪ জনের মৃত্যু হয়েছে।

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, মৃত ১৪