ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জ্বালানি বাজারে উত্তেজনা কমাতে ট্রাম্পের সঙ্গে কাজ করার ঘোষণা ম্যাক্রোঁর

বৈশ্বিক জ্বালানি বাজারে উত্তেজনা কমানো এবং হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা রক্ষায় যুক্তরাষ্ট্রের সঙ্গে একযোগে কাজ করার কথা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।নিউইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে এ কথা জানান তিনি।ম্যাক্রোঁ বলেন, মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষা এবং হরমুজ প্রণালিতে অবাধ নৌ চলাচল নিশ্চিত করার মাধ্যমে জ্বালানি বাজারের চাপ কমাতে তাঁরা একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন।বৈঠকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গও উঠে আসে। জ্বালানি স্থাপনায় হামলা সাময়িকভাবে বন্ধ করার উদ্যোগ নিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান ফরাসি প্রেসিডেন্ট।বেসামরিক মানুষের সুরক্ষার ওপর গুরুত্ব দিয়ে ম্যাক্রোঁ বলেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তির শর্ত নিয়ে দ্রুত অর্থবহ আলোচনা শুরু করা প্রয়োজন।তবে এসব উদ্যোগ বাস্তবায়নের নির্দিষ্ট সময়সীমা বা চূড়ান্ত চুক্তির কথা প্রকাশিত তথ্যে জানানো হয়নি।সূত্র: রয়টার্স

জ্বালানি বাজারে উত্তেজনা কমাতে ট্রাম্পের সঙ্গে কাজ করার ঘোষণা ম্যাক্রোঁর