ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ঢাকার নতুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান

ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে মো. জিয়াদুর রহমানকে। বর্তমানে তিনি গাজীপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছেন। আগামী ২৬ নভেম্বরের মধ্যে বর্তমান পদের দায়িত্ব হস্তান্তর করে তাঁকে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে।রোববার (২২ নভেম্বর) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সাত কর্মকর্তাকে তাঁদের বর্তমান কর্মস্থল থেকে বদলি করা হয়েছে।এই সাত কর্মকর্তার মধ্যে গাজীপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদে দায়িত্ব দেওয়া হয়েছে।আইন মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের নতুন কর্মস্থলে দায়িত্ব পালন করতে হবে।এ জন্য বদলি হওয়া সাত কর্মকর্তাকে আগামী বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বা তার আগে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকার নতুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান