ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সাবেক চার সংসদ সদস্যের মৃত্যুতে জাতীয় সংসদে শোকপ্রস্তাব গ্রহণ

সাবেক চারজন সংসদ সদস্য, একজন সাবেক গণপরিষদ সদস্য এবং বিশিষ্ট ব্যক্তিবর্গের মৃত্যুতে সর্বসম্মতিক্রমে শোকপ্রস্তাব গ্রহণ করেছে জাতীয় সংসদ। সোমবার (৯ নভেম্বর ২০২৬) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনের বৈঠকে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এই আনুষ্ঠানিক শোকপ্রস্তাব উত্থাপন করেন। বিকাল সাড়ে ৩টায় স্পিকারের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।উত্থাপিত শোকপ্রস্তাবে সাবেক সংসদ সদস্যদের মধ্যে আওয়ামী লীগের মনোয়ার হোসেন চৌধুরী এবং বীর মুক্তিযোদ্ধা ও সিনিয়র সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান এবং বিএনপির সালাহউদ্দিন আহমেদ ও আব্দুল হাইয়ের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া সাবেক গণপরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবু তাহের আবদুল মুনতাকিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়।শোকপ্রস্তাবে আরও যাঁদের নাম অন্তর্ভুক্ত রয়েছে—মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মা আমেনা বেগম, ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমরের মা মোছাম্মাৎ মাকসুদা খানম, বিশিষ্ট লেখক, গবেষক ও চিন্তাবিদ অধ্যাপক সাঈদ উর রহমান এবং বরেণ্য সাংবাদিক আমির খসরু। পাশাপাশি দেশ-বিদেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের প্রতিও জাতীয় সংসদের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়।শোকপ্রস্তাব উত্থাপনকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, উত্থাপিত শোকপ্রস্তাবে কোনো বিশিষ্ট ব্যক্তি বা ব্যক্তিবর্গের নাম বাদ পড়ে থাকলে তাঁদের নাম ও সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত সংসদ সচিবালয়ে জমা দিলে তা পরবর্তী সময়ে শোকপ্রস্তাবে অন্তর্ভুক্তির জন্য বিবেচনা করা হবে।পরবর্তীতে শোকপ্রস্তাবটি সংসদে সর্বসম্মতিক্রমে পাস হয়। প্রয়াতদের প্রতি সম্মান জানিয়ে অধিবেশনকক্ষে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার এক বিশেষ মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে প্রয়াত ব্যক্তিদের বিদেহী আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনা করা হয় এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করা হয়।

সাবেক চার সংসদ সদস্যের মৃত্যুতে জাতীয় সংসদে শোকপ্রস্তাব গ্রহণ