ময়মনসিংহ সীমান্তে ৪৮ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ
ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৪৮ লাখ ৫১ হাজার টাকা মূল্যের ভারতীয় মুঠোফোনের ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শনিবার (২৮ আগস্ট) সকালে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।বিজিবি জানায়, এর আগে বৃহস্পতিবার রাতে হালুয়াঘাট উপজেলার বান্দরকাটা সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় বিজিবির একটি টহল দল ওই এলাকায় তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় মুঠোফোনের ডিসপ্লে উদ্ধার করে।[BANGVIEWS-POST:4668]বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।জব্দ করা মুঠোফোনের ডিসপ্লেগুলোর আনুমানিক বাজারমূল্য ৪৮ লাখ ৫১ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। পরে এসব পণ্য বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।[BANGVIEWS-POST:4667]ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজীদ বলেন, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে এবং চোরাচালানসহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।তিনি আরও বলেন, সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও নিরাপত্তা জোরদারে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।