গেন্ডারিয়ায় ডিবির অভিযানে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার
রাজধানীর পুরান ঢাকার গেন্ডারিয়া এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি আগ্নেয়াস্ত্র, একটি খালি ম্যাগাজিন ও ৯ রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ।ডিবি লালবাগ বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি লালবাগ বিভাগের জোনাল টিম শুক্রবার (২১ আগস্ট) গেন্ডারিয়া থানাধীন ঘুন্টিঘর এলাকায় অভিযান পরিচালনা করে।[BANGVIEWS-POST:4268]অভিযানকালে রিগ্যাল সিএনজি পাম্পের বিপরীত পাশে রেললাইনের পাশের একটি ড্রেন থেকে পরিত্যক্ত অবস্থায় একটি আগ্নেয়াস্ত্র, একটি খালি ম্যাগাজিন এবং ৯ রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র ও কার্তুজের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে ডিবি লালবাগ বিভাগ।