মেক্সিকোর রাষ্ট্রপতির ভবনের পাশে গুলিবর্ষণ: নিহত ১, আহত ২
মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির ঐতিহাসিক কেন্দ্রে সশস্ত্র হামলায় একজন নিহত এবং আরও দুজন আহত হয়েছেন। ঘটনাস্থলটি দেশটির প্রেসিডেন্টের সরকারি কার্যালয় ও বাসভবন ন্যাশনাল প্যালেস থেকে মাত্র কয়েকটি ব্লক দূরে।সোমবার (২৭ জুলাই) স্থানীয় সময় বিকেলে সেন্ট্রো হিস্টোরিকো এলাকার বেলিসারিও দোমিঙ্গেজ ও রিপাবলিকা দে ব্রাসিল সড়কের সংযোগস্থলে এ হামলা ঘটে।[BANGVIEWS-POST:2657]মেক্সিকো সিটির নিরাপত্তা সচিবালয় জানিয়েছে, হামলায় গুলিবিদ্ধ তিন ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে ৪২ বছর বয়সী একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত অন্য দুজনের বয়স ৩৯ বছর। তারা হাসপাতালে চিকিৎসাধীন।প্রাথমিক তদন্তে জানা গেছে, মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি ভুক্তভোগীদের লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনাটিকে ‘পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক হামলা’ হিসেবে বর্ণনা করেছে নিরাপত্তা কর্তৃপক্ষ।হামলার পর পুলিশ এলাকাটি ঘিরে ফেলে। ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছেন এবং মেক্সিকো সিটির প্রসিকিউটর দপ্তর তদন্ত শুরু করেছে।[BANGVIEWS-POST:2657]হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। মোটরসাইকেলের গতিপথ অনুসরণ করতে ভার্চুয়াল নজরদারিও চালাচ্ছে পুলিশ। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।ঘটনাস্থল ন্যাশনাল প্যালেসের কাছে হলেও হামলাটি মেক্সিকোর প্রেসিডেন্ট কিংবা প্রেসিডেন্ট প্রাসাদকে লক্ষ্য করে চালানো হয়েছে—এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাটিকে পৃথক সশস্ত্র হামলা হিসেবে তদন্ত করছে।সূত্র: এল ইউনিভার্সাল